আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য পরিচালনার জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নতুন এই এজলাস উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এত দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম চলছিল।
আর ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম চলছে মূল ভবনে। টানা সংস্কারকাজ শেষে উদ্বোধনের পর এখন থেকে নতুন এজলাসে চলবে ট্রাইব্যুনাল-২-এর বিচারকাজ।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্য বিচারকরা।
কমেন্ট বক্স