২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ঢাকার ইজতেমায় ক্রিকেটার মিরাজ: আগামী কাল আখেরী মোনাজাত

সিনিয়র করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৭:৪৭:১৪ অপরাহ্ন
ঢাকার ইজতেমায় ক্রিকেটার মিরাজ: আগামী কাল আখেরী মোনাজাত


কেরানীগঞ্জে চলমান ঢাকা বিভাগীয় ইজতেমায় গতকাল শরীক হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া শিনিবার দিনভর আম বয়ানে অংশ নিতে ঢাকা বিভাগের ১৩টি জেলা ও বিভিন্ন থানা থেকে লাখ লাখ মুসল্লী ছুটে আসেন।

গতকাল বাদ মাগরিব বয়ান করেন তাবলীগ জামাত বাংলাদেশের আমীর হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম। আগামী কাল সকালে হেদায়তী কথা বলবেন দিল্লীর মাওলানা ওমর ফারুক। আছরের পর মুফতি উসামা ইসলাম বয়ান করান ও চিরচায়িত ইজতেমার রেওয়াজ অনুযায়যী গন বিবাহের খুৎবা দেন।

আগামী কাল সকাল ১০টায় আখেরী মোনাজাতের মাধ্যমে এই তিনদিন ব্যাপী ঢাকা বিভাগীয় ইজতেমা সমাপ্ত হবে। ইজতেমায় অসনক বিদেতশী মেহমানও শরীক হয়েছেন বলে জানা যায়।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো সায়েম জানান, এ সপ্তাহে আরও চারটি বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে। বাকি তিন বিভাগ বরিশাল, সিলেট ও ময়মনসিংহে আগামী সপ্তাহে ইজতেমা শুরু হবে।

জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামি মাওলানা সৈয়দ আব্দুল্লাহ মিডিয়াকে জানান এবছর জাতীয় নির্বাচনের জন্য বিশ্ব ইজতেমা পেছানো হয়েছে। ইনশাআল্লাহ নির্বাচনের পরপরই টঙ্গির ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্টিত হবে ইনমাআল্লাহ। এই বিভাগীয় ইজেতমাগুলো থেকে কয়েকশ জামাত বের হয়ে বিশ্ব আজতেমার জন্য সারাদেশে দাওয়াতের কাজ করবেন ইনশাআল্লাহ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ