২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হেফাজতে ইসলামের মতো ঐক্যের প্ল্যাটফর্ম থাকতে নতুন করে ঐক্যের প্রয়োজন কি?

আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৩:৪৫:৫০ অপরাহ্ন
হেফাজতে ইসলামের মতো ঐক্যের প্ল্যাটফর্ম থাকতে নতুন করে ঐক্যের প্রয়োজন কি?

সৈয়দ মবনুঃ বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি ও কওমি আলেম সমাজ নিয়ে আলোচনা উঠলেই একটি প্রশ্ন শোনা যায়— “জামায়াতে ইসলামীর বাইরে আলেমরা কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না?”
সম্প্রতি আমার কিছু জামায়াতি বন্ধু একই প্রশ্ন তুলেছেন। আমি তাঁদেরকে জিজ্ঞেস করতে চাই-“হেফাজতে ইসলাম কি আপনার কাছে ঐক্য নয়? যদি এটিও ঐক্য না হয়, তবে ঐক্য বলতে আর কী বোঝায়?”
প্রকৃতপক্ষে, হেফাজতে ইসলাম একক কোনো দল নয়। এটি একটি ছাতার মতো প্ল্যাটফর্ম—একটি Umbrella Organization। যেখানে মূলত দেওবন্দি ধারার কওমি মাদরাসাভিত্তিক আলেম, ইমাম, খতীব ও ছাত্ররা যুক্ত হয়েছেন।
এই প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত রয়েছে—
জমিয়তে উলামায়ে ইসলাম (বিভিন্ন গ্রুপ),
খেলাফত মজলিস (বিভিন্ন গ্রুপ),  খেলাফত আন্দোলন (বিভিন্ন গ্রুপ), 
ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইমাম-খতীব সমিতি, ইসলামী ছাত্রসমাজ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত,
কওমি মাদরাসাভিত্তিক উলামা পরিষদ ও শিক্ষক সংগঠন, হাইআতুল উলয়া,  বেফাক, আজাদ দ্বীনি এদারা ইত্যাদি।
সাতটি বড় সংগঠন ও অসংখ্য উপদলকে একই ছাতার নিচে আনা হয়েছে। এটিই তো বাস্তব ঐক্যের প্রতীক।


তাহলে নতুন করে ঐক্যের কথা কেন বলা হয়? এখানে দুটি সম্ভাবনা দেখা যায়। এক, কেউ হয়তো বাস্তবতাকে স্বীকার করতে চান না। দুই, ঐক্যের নামে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য সামনে আনার চেষ্টা রয়েছে।
হেফাজতে ইসলাম নিঃসন্দেহে কওমি আলেম সমাজের এক ঐক্যবদ্ধ প্রকাশ। এর বাইরে “ঐক্যের অভাব” বলে যারা অভিযোগ তোলেন, তারা হয়তো ঐক্যের ভিন্ন সংজ্ঞা দাঁড় করাতে চাইছেন। কিন্তু সেটি বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—সে প্রশ্ন থেকে যায়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ