২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাজস্থলীতে সাড়ে ২১ লক্ষ টাকা মুল্যের ভারতীয় সিগারেট ও ইউপি সদস্যসহ আটক ৪

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১১:২১:২০ পূর্বাহ্ন
রাজস্থলীতে সাড়ে ২১ লক্ষ টাকা মুল্যের ভারতীয় সিগারেট ও ইউপি সদস্যসহ আটক ৪
রাঙামাটির রাজস্থলীতে তল্লাশি চালিয়ে সাড়ে ২১ লক্ষ টাকার সিগারেট, নগদ দেড় লক্ষ টাকা, ৪ জন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে নয় টার দিকে অবৈধভাবে ভারতীয় সিগারেট পাচারকালে রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টের সিনিয়র  ওয়ারেনৃট অফিসার মোঃ মিজানুর রহমান নেতৃত্বে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে এই অবৈধ সিগারেটের চালান আটক করেন। 

অবৈধভাবে পাচারকালে বিভিন্ন ব্রান্ডের মোট ১০ হাজার প্যাকেট (অরিস ০৮ কার্টন, ৪০০০ প্যাকেট আনুমানিক বাজারমূল্য ৮০০০০০ টাকা, পেট্রোন ১০ কার্টুন ৫০০০ প্যাকেট আনুমানিক ১০০০০০০ টাকা, বেন্সন ৫ কার্টুন ১০০০ প্যাকেট, যার আনুমানিক বাজারমূল্য ৩৫০০০০ টাকা ভারতীয় সিগারেট) যার মোট আনুমানিক বাজার মূল্য ২১৫০০০০ টাকা, দেড় লক্ষ টাকা নগদ অর্থসহ চারজনকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। 

আটককৃত ৪ জনের মধ্যে বাঙ্গালহালিয়া বাজারের মৃত চিত্র রঞ্জন দাসের ছেলে এবং ইউপি সদস্য শিমুল দাস (৪৫), একই ইউনিয়নের পাথরবন পাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে, মোঃ সাজ্জাদ ইসলাম(২২), শফিপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ মহিবুল হাসান (২৩), রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে রনি তঞ্চঙ্গ্যা (২০)।

পরবর্তীতে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মিতিঙ্গাছড়ি গমন করে আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল  রাজস্থলী থানায় সোপর্দ করেন।

এই বিষয়ে রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ বলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী তল্লাসী চালিয়ে যে আসামী, সিগারেট এবং পিকআপ আটক করেছেন তা আমাদের কাছে হস্তান্তর করেছেন। এই বিষয়ে রাজস্থলী থানা কর্তৃক বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে সৌপর্দ করা হয়েছে।

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ