২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হিম বাতাসে কাবু পঞ্চগড়ের মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন
হিম বাতাসে কাবু পঞ্চগড়ের মানুষ
শীতের দাপটে কাবু দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। ফলে স্থবির হয়ে পড়েছে এই জেলার জনজীবন। হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। বিশেষ করে খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষজনকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ছাড়া ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
আজ রবিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গতকাল শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এটি। 

 
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তাপমাত্রার এই পতন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে পড়েছে।

তিনি আরো বলেন, হিমালয় থেকে নেমে আসা ঠাণ্ডা বাতাসের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কমতে পারে। ভোররাত ও সকাল বেলায় কুয়াশা ঘন হবে এবং শীতের তীব্রতাও বাড়বে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ