২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হলেন শেখ মজিবুর রহমান ইকবাল

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৬:১৪:০১ অপরাহ্ন
কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হলেন শেখ মজিবুর রহমান ইকবাল

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপে তার নাম ঘোষণা করেন। প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার সময় এ আসন ফাঁকা রেখেছিল বিএনপি।

বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন।

 
দীর্ঘদিন ধরে তিনি এই আসনে বিএনপির সাংগঠনিক হাল ধরে রেখেছেন। একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েও তিনি ছিলেন মাঠে সক্রিয়। অবশেষে আজ আবারও তাকে করা হলো কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপির প্রার্থী।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরো ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বিএনপি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ