২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের আরো ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, বাকি রইল ২

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৫:৫৮:২৪ অপরাহ্ন
চট্টগ্রামের আরো ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, বাকি রইল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আরো চার আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই নিয়ে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করল। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এখনো প্রার্থীতা ঘোষণা করা হয়নি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 
 

 

ঘোষিত আসনের মধ্যে বিএনপির প্রার্থীদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে উঠে আসা নেতা ও  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানকে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) বিএনপির সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ (রাউজান) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়ার অংশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন নির্বাচন করবেন। 

এর আগে গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ