ইরানে স্বর্ণের একটি বিশাল মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণ খনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে। এ ঘটনাকে দেশটির খনিজ মজুতের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে স্থানীয় সংবাদমাধ্যম।
নব আবিষ্কৃত এই মজুত ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে।
ইরান আনুষ্ঠানিকভাবে দেশের স্বর্ণ ভাণ্ডারের পরিমাণ প্রকাশ করেনি, তবে সাম্প্রতিক বছরে ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ইয়েকতা আশরাফির উক্তি উল্লেখ করেছে, ‘স্বর্ণ ভাণ্ডার বৃদ্ধি দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বোঝা থেকে সহায়তা করবে।’
ইরানে মোট ১৫টি স্বর্ণ খনি রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় খনি হলো দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত জারশুরান খনি।
সূত্র : টাইমস অব ইসরায়েল, এএফপি