২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ছাত্রসংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবিতে নোবিপ্রবি ছাত্রশিবিরের স্মারকলিপি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৭:২৯:৩৭ অপরাহ্ন
ছাত্রসংসদ নির্বাচনসহ ১৩ দফা দাবিতে নোবিপ্রবি ছাত্রশিবিরের স্মারকলিপি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন আয়োজনসহ ১৩ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরীর কাছে এবং পরে প্রক্টর সহযোগী অধ্যাপক এ. এফ. এম. আরিফুর রহমানের কাছে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি জমা দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালি নিয়ে প্রশাসনিক ভবনে পৌঁছান সংগঠনটির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এ সময় শাখার সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি আরিফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

স্মারকলিপিতে শিক্ষার মান উন্নয়ন, পরিবহন–আবাসন সংকট নিরসন, গবেষণা সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার, অবকাঠামো সম্প্রসারণ, লাইব্রেরি উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ধর্মীয় উপাসনালয় স্থাপন, শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী নিয়োগ, শরীরচর্চা কেন্দ্র এবং প্রশাসনিক কার্যক্রমসহ মোট ১৩টি শিরোনামে ৭১ দফা সমস্যা ও দাবি তুলে ধরা হয়। এর মধ্যে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, পূর্ববর্তী সরকারের সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার অনুকূল পরিবেশ নষ্ট হয়ে যায় এবং রাজনৈতিক প্রভাব বিস্তার, গেস্টরুম–গণরুমসহ নানামুখী নির্যাতনে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন। সংগঠনটির দাবি, ক্যাম্পাসে দলীয় প্রভাবমুক্ত একটি বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন।

 

 

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত বলেন, ‘গত ১৫ মাস ধরে শিক্ষার্থীদের মতামত নিয়ে ১৩ দফা দাবি প্রণয়ন করা হয়েছে। পূর্ববর্তী শাসনব্যবস্থা পরিবর্তনের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়নি। ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিধি-গঠনতন্ত্র চূড়ান্ত করে জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজন করতে হবে।’

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের সংকট নিরসনে স্মারকলিপিতে উল্লিখিত সুপারিশগুলো বিবেচনা করে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করি।

 
বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস গঠনে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে ইসলামী ছাত্রশিবির।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ