বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, ‘ইতিহাস কখনো মিথ্যা, বানোয়াট তথ্যের ওপর টিকে থাকতে পারবে না। আগামী প্রজন্মও মিথ্যা তথ্যের ওপর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে না। ৭১ সালের মুক্তিযোদ্ধা হয়েছিল দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। সাধারণ মানুষ ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ কোনো ভাষণ নয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকনসহ প্রমুখ।