২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

হোয়াইট হাউসের কাছে হামলাকারী ছিলেন আফগানিস্তানে মার্কিন সেনাদের সহযোগী

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৯:২৩ অপরাহ্ন
হোয়াইট হাউসের কাছে হামলাকারী ছিলেন আফগানিস্তানে মার্কিন সেনাদের সহযোগী

হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করার সন্দেহভাজন ব্যক্তি ছিলেন একজন আফগান নাগরিক, যিনি আফগানিস্তানে মার্কিন সেনাদের সঙ্গে কাজ করেছিলেন বলে বুধবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে জানানো হয়। ওয়াশিংটন এই ঘটনাকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ হিসেবে আখ্যা দিয়েছে।

নিউইয়র্ক টাইমস, সিবিএস, এনবিসি ও অন্যান্য প্রতিবেদনে বলা হয়, ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়াল বুধবার বিকেলে টহলরত সেনাদের লক্ষ্য করে গুলি চালান এবং তাদের আহত করেন। পরে তাকেও গুলি করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

সন্দেহভাজনের নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম সামাজিক মাধ্যমে লেখেন, সন্দেহভাজন ব্যক্তি ছিলেন ‘অপারেশন অ্যালাইস ওয়েলকামের আওতায় যাচাই ছাড়াই যুক্তরাষ্ট্রে গণভিত্তিতে প্যারোল পাওয়া বহুজনের একজন’।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে চালু হওয়া এই কর্মসূচির আওতায় তালেবান সরকারের প্রত্যাবর্তনের পর ঝুঁকিতে থাকা আফগানদের—বিশেষত যারা মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করেছিলেন—যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, তালেবান ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত এক লাখ ৯০ হাজারের বেশি আফগানকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হয়েছে।

এনবিসি সন্দেহভাজনের এক আত্মীয়ের বরাতে জানায়, লাকানওয়াল ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আসেন।

 
তার আগে তিনি ১০ বছর আফগান সেনাবাহিনীতে থেকে মার্কিন স্পেশাল ফোর্সেসের সঙ্গে কাজ করেছিলেন—প্রধানত কান্দাহারে, যা তালেবানের ঐতিহাসিক জন্মস্থান এবং ২০ বছরব্যাপী যুদ্ধে তৎকালীন বিদ্রোহী ও বিদেশি সমর্থিত বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল।

 

সিআইএ প্রধান জন র্যাটক্লিফের বরাতে ফক্স নিউজ জানায়, লাকানওয়াল গোয়েন্দা সংস্থাসহ যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছিলেন।

সিএনএন ও সিবিএস জননিরাপত্তা কর্তৃপক্ষের সূত্রে জানায়, লাকানওয়াল ২০২৪ সালে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন, যা ২০২৫ সালে মঞ্জুর হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি একজন আফগান, যিনি ২০২১ সালে ‘ওই কুখ্যাত উড়োজাহাজগুলোতে’ করে যুক্তরাষ্ট্রে এসেছিলেন—তালেবান যুদ্ধবিধ্বস্ত দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় আফগানদের সরিয়ে নেওয়ার অভিযানের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

 

 

ট্রাম্পের বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস অনির্দিষ্টকালের জন্য সব আফগান আবেদন স্থগিত করেছে।

সূত্র : এএফপি



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ