২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু ১০ জানুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০১:৪২:৫৮ অপরাহ্ন
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু ১০ জানুয়ারি

মানবতার শিক্ষা ও সত্য ইসলাম প্রচার-প্রসারের বিদ্যাপীঠ ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ আগামী ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ নভেম্বর) মধ্যে রাতে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ থেকে বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) এর স্থলাভিষিক্ত হযরত খাজা মাহাফুজুল হক নক্সবন্দী  মুজাদ্দেদী ছাহেব মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৬ইং এর তারিখ ঘোষণা করেন করেন।

প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ফরিদপুরের আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আগামী শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর আটরশির পীর বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কঃছেঃআঃ) ছাহেবের রওজা শরীফ জিয়ারতের মধ্য দিয়ে মহা পবিত্র বিশ্ব উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে।

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ চলাকালে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জেকের-আসকার, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, রাসূলে পাক (সাঃ) ও ওলী আউলিয়াগণের আদর্শের উপর ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) পবিত্র রওজা শরীফ জিয়ারত ও দেশ এবং মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ শেষ হবে। প্রতিবছরের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প থাকবে। চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ উপলক্ষে দেশ বিদেশের লাখ লাখ আশেকান জাকেরান ও ভক্ত মুদিরের 

দরবার শরীফের ৪২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মূল ভেন্যুতে অসংখ্য স্থাপনা ও সামিয়ানা, সুউচ্চ সুসজ্জিত তোরণ নির্মাণ করা হবে। বিশ্ব উরস শরীফের ৪ দিনে পর্যায়ক্রমে কয়েক লাখ মানুষ সমবেত হবেন বলে আশা করছেন জাকের মঞ্জিল কর্তৃপক্ষ।

বিশ্ব উরস শরীফ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ স্থানীয় পুলিশ প্রশাসনের বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও দরবার শরীফের পক্ষ থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ