খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা চতুর্থ দিনের মতো রাজধানীর এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত রবিবার রাত থেকে তিনি হাসপাতালের কেবিনে থেকে মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।