২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:৪২:০১ পূর্বাহ্ন
দুর্গাপুরে বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহল টিম সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের গোপালপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

 
এসময় মালিক বিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

 

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ