৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ একদল জাবি শিক্ষার্থী। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে দাবি আদায়ের লক্ষ্যে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
এ সময় শিক্ষার্থীদের ‘সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই’, ‘মোবাশ্বেরের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘এক দুই তিন চার মোবাশ্বের তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
আন্দোলন
কারী শিক্ষার্থীরা বলেন, ‘পিএসসি যে আমাদের সাথে স্বৈরাচারী আচরণ করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
তারা আমাদের যৌক্তিক সময় দেয়নি, মাত্র ২ মাস সময়ে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের এখন পড়ার টেবিলে থাকার কথা, কিন্তু আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
শিক্ষার্থীরা আরো বলেন, ‘দুই মাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই, যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক।

ছবি : কালের কণ্ঠ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মিছিল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ একদল জাবি শিক্ষার্থী। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে দাবি আদায়ের লক্ষ্যে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
এ সময় শিক্ষার্থীদের ‘সময় চাই সময় চাই যৌক্তিক সময় চাই’, ‘মোবাশ্বেরের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘এক দুই তিন চার মোবাশ্বের তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘পিএসসি যে আমাদের সাথে স্বৈরাচারী আচরণ করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘দুই মাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই, যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক।
প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে বিকেল সাড়ে ৫ অবরোধ তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে জনদুর্ভোগ কমাতে কয়েক দফায় থেমে থেমে সীমিত পরিসরে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।