২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০২:০০:১৬ অপরাহ্ন
চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই
দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। রেজাউল করিম বলেন, দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই। কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া আগের পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেন, জুলাইয়ের সনদ বাস্তবায়ন ও আইনের ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার পরেও জাতীয় নির্বাচন ঘোষণা জনমনে সন্দেহের তৈরি করেছে। তিনি আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ বর্তমানে পিআর পদ্ধতির পক্ষে থাকার পরেও দায়িত্বশীলরা কেন সেটি আমলে নিচ্ছে না তা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ