২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ভূমিকম্প হয়েছে সৌদি আরব এবং ইরাকেও

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:২৯:৪৮ পূর্বাহ্ন
ভূমিকম্প হয়েছে সৌদি আরব এবং ইরাকেও

সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস) শনিবার দুটি ভূমিকম্প রেকর্ড করেছে, একটি সৌদি আরবে এবং অন্যটি ইরাকে।

সৌদি গেজেট জানিয়েছে, এসজিএসের মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এসজিএস জানিয়েছে, তাদের স্টেশনগুলোতে রিখটার স্কেলে ৩.৪৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত।

 
তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া এসজিএস ইরাকে রিখটার স্কেলে ৫.০৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করার কথাও জানিয়েছে।

 

সূত্র : সৌদি গ্যাজেট



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ