২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে সাংবাদিককে অপহরণ করে ২৪ ঘণ্টা আটকে রেখে মারধর

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২১-১১-২০২৫ ১০:৩০:৫৯ পূর্বাহ্ন
গাজীপুরে সাংবাদিককে অপহরণ করে ২৪ ঘণ্টা আটকে রেখে মারধর

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিককে অপহরণ, মারধর ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়ের দাবি, এক পরিচিত নারীসহ চারজন মিলে তাকে ফাঁদে ফেলে নির্যাতন করে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি নির্জন এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, পরিচিত নারী তাহরিমা জান্নাত সুরভী খবর দেওয়ার কথা বলে দুর্জয়ের সঙ্গে দেখা করতে বলেন।

 
বিমানবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে তিনি তাকে গাজীপুরের দিকে নিয়ে যান। ভোগড়া বাইপাস হয়ে সফিপুরে পৌঁছালে ওত পেতে থাকা কয়েকজন যুবক মোটরসাইকেল থামিয়ে দুর্জয়ের ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

 

অভিযোগে আরো বলা হয়, চারজন দুর্জয়কে জোর করে একটি অটোরিকশায় তুলে গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে লাঠি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।

 
বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তার বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হয়। পরিচিতদের ফোন করে ৫০ হাজার টাকা আনানো হয়, যার মধ্যে ৪৫ হাজার ২০০ টাকা বিভিন্ন নম্বরে পাঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া তার সঙ্গে থাকা ৪ হাজার ৫৭০ টাকাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দুর্জয়ের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে জোর করে তাকে দিয়ে ইয়াবা বিক্রির ভিডিও ধারণ করা হয়।

 
প্রায় ২৪ ঘণ্টা আটক রেখে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি জানালে খুনসহ ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ