সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সকাল সোয়া ৯টা থেকে সাভারের তুরাগ এলাকায় ‘ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ’ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা, চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটা বন্ধ করে দিচ্ছে পরিবেশ অধিদপ্তর।
একতা ব্রিকসের মালিক মো. বাদশা মিয়া বলেন, ‘আমরা কোটি টাকা ঋণ করে ভাটা চালাই। সরকারি লোকজন আইসা ভাটা ভেঙে দেয়, জরিমানা করে।