২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:৪৪:১১ পূর্বাহ্ন
জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 
এতে আরো জানানো হয়, ঢাকার সদরঘাটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রামের নিউ মুরিংয়ের নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশালের বিআইডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা অতন্দ্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ