২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, মেয়ের ২ বন্ধু গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৬:৩৭:২২ অপরাহ্ন
গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা, মেয়ের ২ বন্ধু গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গৃহবধূ রহিমা বেগমকে (৩৮) গলা কেটে হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১, র‌্যাব-৬ ও র‌্যাব-১১-এর একটি যৌথ দল শনিবার (১৫ নভেম্বর) রাতে নরসিংদীর মাধবদী থানার আলগী এলাকা ও বাগেরহাটের কচুয়া থানার দেপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের উলিপুর থানার নন্দু নেপড়া গ্রামের আ. হাকিমের ছেলে আইনুল ইসলাম ওরফে বুলেট (২২) এবং বাগেরহাটের কচুয়া থানার গজারিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে রাজীব (২০)।

র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল জানান, শনিবার সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় নওয়াব আলী মার্কেটের একতা ভিলার ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ রহিমা বেগমের গলা কাটা লাশ এবং তার স্বামী ইমরান হোসেনকে (৪০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

 

 

এ ঘটনায় নিহতের ভাই আ. রহিম বাদী হয়ে মামলা করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্তে নামে। প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে আলগী থেকে বুলেট ও দেপাড়া বাজার থেকে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তারা ওই ফ্ল্যাটেই সাবলেট হিসেবে থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রহিমা বেগমকে ধারালো ছুরি দিয়ে শ্বাসনালি কেটে হত্যা এবং ইমরানকে হত্যা করতে গলায় আঘাত করার কথা স্বীকার করেছে।

 
পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার দুপুরে গ্রেপ্তার দুজনকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেপ্তার দুই যুবক নিহত রহিমার মেয়ের বন্ধু। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে হত্যার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ