২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

যারা জামায়াতকে ভালোবাসেন তাদের প্রতি আমিরের স্পষ্ট বার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১২:৫০:৩২ অপরাহ্ন
যারা জামায়াতকে ভালোবাসেন তাদের প্রতি আমিরের স্পষ্ট বার্তা

বাংলাদেশ জামায়াত ইসলামীকে যারা ভালোবাসেন তাদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করতে নেতাকর্মীদের অনুরোধ করেছেন।

আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন বার্তা দেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের প্রতি স্পষ্ট বার্তা—কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।

 
যদি কেউ এমনটি করেন, ধরে নেওয়া হবে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ভালোবাসেন না।

 

পোস্টের শেষে সবাইকে ধন্যবাদ জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ