২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন, জনতার ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:৪৫:০৪ পূর্বাহ্ন
সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলন, জনতার ঢল
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আজ শনিবার (১৫ নভেম্বর) ভোর থেকেই খতমে নবুওয়ত মহাসম্মেলনকে ঘিরে জনতার ঢল নামতে থাকে।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এ আয়োজনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলাসহ দূর-দূরান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, ব্যক্তিগত গাড়ি, বাস এবং মেট্রোরেলে এসে সম্মেলনস্থলে সমবেত হন।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ মহাসম্মেলন চলবে দুপুর পর্যন্ত।


উদ্যানের পুরো এলাকা সকালেই পরিণত হয় আলেম-ওলামা, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিশাল সমাবেশে।

সম্মেলনের সমন্বয়ক মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণের দাবিকে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই মহাসম্মেলন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুপরিচিত আলেমরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

তিনি জানান, বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি,পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

এতে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন- হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অর্ধশতাধিক বিশিষ্ট আলেম।

আয়োজক কমিটি জানায়, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় বৈশ্বিক আলেমসমাজের ঐক্যের প্রতীক এই মহাসম্মেলন লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক দৃশ্য তৈরি করবে।

মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ