২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে মাদক ব্যবসা, ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৭:৩০:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে মাদক ব্যবসা, ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ কেজি গাঁজাসহ মিজান (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার ব্যাংক কলোনি থেকে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার মিজান মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা এবং স্থানীয় জনৈক ইসারতের বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।

 

 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ঘোষিত ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ফতুল্লা থানার এসআই মো. রেহানুল ইসলাম ও এএসআই কালাম।

পুলিশ জানায়, মিজানের কাছ থেকে উদ্ধার করা ৫ কেজি গাঁজা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ‘মিজান মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা।

 
এখানে ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিল। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বলেন, ‘গ্রেপ্তার মিজানকে আদালত কারাগারে পাঠিয়েছে।’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ