২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আ. লীগ নেতাকর্মীদের ব্যারিকেড দেওয়ার চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৭:২৯:৫১ অপরাহ্ন
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আ. লীগ নেতাকর্মীদের ব্যারিকেড দেওয়ার চেষ্টা

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দুটি স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা গাছ ফেলে ব্যারিকেড দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। তবে খবর পেয়ে শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শিবচরের সূর্যনগর-সংলগ্ন শিবচর-ভাঙ্গা সীমানা এলাকা ও কুতুবপুরের শিবচর-শরীয়তপুর সীমানায় এই ব্যারিকেড দেওয়া হয়।

 
 

 

জানা গেছে, বৃহস্পতিবার আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর সংলগ্ন ভাঙ্গা উপজেলার অংশে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এ ছাড়া কুতুবপুর সীমানা নামক স্থানেও রাস্তা ব্যারিকেড করার খবর পাওয়া গেছে। ফলে সাময়িক সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তা ছাড়া ভোরে মহাসড়কে যানবাহন চলাচল সাধারণত কম থাকে।

 

 

অন্যদিকে রাতে মাদারীপুর-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। তবে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ