২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, পরদিন বিকেলে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৭:৩৬:১৫ অপরাহ্ন
রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, পরদিন বিকেলে জামিন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করে মনোহরগঞ্জ থানা পুলিশ। 

আজ বুধবার (১২ নভেম্বর) মনোহরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার সাহাবউদ্দিনকে কুমিল্লার আদালতে পাঠায়। পরে বিকেলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

 

 

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, আমার কাছে মনোহরগঞ্জে যে রাজনৈতিক মামলা আছে, আমি তা দিয়েছি। বিএনপির পার্টি অফিসে আগুন বা নাশকতা মামলা দিয়েছি। এখানে আদালত যদি জামিন দেয়, সেখানে আমার কী করার আছে। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।

 
এখানে কেউ বাদী হয়ে মামলা দেয়নি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ