জমিয়ত সব সময় ঐক্যের চেষ্টা করেছে
জমিয়ত ২'শ বছরের ইতিহাসে কখনো ভূল করে নি: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
রাজনীতিতে অনেকেই ভুল করেন। পরে ক্ষমা চান। জমিয়ত দেশের সবচেয়ে প্রাচীণতম রাজনৈতিক সংগঠন। জমিয়ত দু'শ বছরের ইতিহাসে কখনো রাজনৈতিক ভূল করে নি। ভুলের জন্য কখনো ক্ষমা চাইতে হয়নি বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
তিনি ঢাকা বিভাগীয় যুব জমিয়তের কর্মী সমেলনে এসব কথা বলেন। তিনি বলেন রাস্তার লোকেরা কী বলল এটি দেখে আমরা পথ চলি না। আমরা পথ চলি আর্দশের আলোকে। আমরা নিজেস্ব বিবেকের উপর চলি। আপনার পছন্দ হচ্ছে কী না এসব কেন ব্যাপার না। আমরা যদি রাস্তার মানুষের সন্তুষ্টির জন্য কাজ করতাম তাহলে আমরাও রাস্তায় রাস্তায় মাফ চাইতে হতো।
মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরো বলেন, ১৯২০ সাল পর্যন্ত এই দল দেড়শ বছর বৃটিশ বিরোধী জিহাদ করেছে। আমরা ২৩ বছর পাকিস্তানে কাজ করছি। ৫৪ বছর ধরে বাংলাদেশ আন্দোলন সংগ্রাম করেছি। এই দুইশ বছরের অধিক সময়ে আমাদের ইতিহাসে আমরা কোন ভুল সিদ্ধান্ত নেই নি।
জমিয়ত সভাপতি তখন বলেন, আমাদের আকাবিরগনও কোন ভুল সিদ্ধান্ত নেন নি, আমরাও নেই নি। আমরা উপস্থিত আবেগের উপর কোন সিদ্ধান্ত নেই নি। বারবারই দেখা গিয়েছে জমিয়তের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা গিয়েছে তারা ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইছে।
তিনি আরো বলেন, জমিয়ত সব সময় ঐক্যের চেষ্টা করেছে। সবাইকে নিয়ে চলেছে। বাংলাদেশে মাওলানা নূর হুসাইন কাসেমী ও মুফতী ওয়াক্কাস ছিলেন আলেমদের সব সময় ঐক্যের কান্ডারী। গতকাল জন্ম হয়েছে যাদের তারা আজকে এসে বলে জমিয়ত ঐক্য চায় না। যারা বাতিলের সাথে দীর্ঘ সময় থেকেছে, সকল দূর্নীতির সাথে শরীক ছিল, তারা বলে বেড়ায় জমিয়ত ঐক্যের জন্য বাঁধা।
তিনি সম্মেলনে আরো বলেন, বিগ৩ ১৬ বছর আওয়ামীলীগ দূনীর্তি করে দেশকে যতো ক্ষতিগ্রস্ত করেছে। উপদেষ্টারা জাতীসংঘের অফিস এনে এরচেয়ে বেশি দেশের ক্ষতি করেছে।
কমেন্ট বক্স