রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা গত ১১ দিনে থেকে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১-১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
তিনি জানান, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য ১৪টি ঝটিকা মিছিল করেছে। ঢাকার বাহির থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময়ে মিছিল করে ঢাকার বাহিরে চলে যায়।
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো আশঙ্কা নেই ও চিন্তার কোনো কারণ নেই।