২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি রেখে চলে গেল ট্রেন, ১১ ঘণ্টা পর উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৬:৩৬:১৫ অপরাহ্ন
সীতাকুণ্ডে লাইনচ্যুত বগি রেখে চলে গেল ট্রেন, ১১ ঘণ্টা পর উদ্ধার

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি বগি ও দুইটি কন্টেইনার ফেলে চলে যায় ট্রেনটি। শবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে পৌরসদরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত বগি ও কন্টেইনার উদ্ধার করা হয়েছে।

 

 

স্থানীয় ও রেল পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন সীতাকুণ্ড পৌরসদরের শেখপাড়া এলাকা অতিক্রমের সময় একটি বগির তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ সময় বগি ও দুইটি কন্টেইনার বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে রয়ে যায়। এ ঘটনায় রেললাইনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রেনের মূল অংশটি বরতাকিয়া রেলস্টেশন গিয়ে থামে।

 
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

‎‎সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত বগি ও কন্টেইনার উদ্ধার করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ