সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন মনিরুল হক চৌধুরী। তাকে বরণ করতে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আলেখারচর ও কোটবাড়ী বিশ্বরোড এলাকায় হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও গাড়ি নিয়ে স্বাগত জানায়।
মনিরুল হক চৌধুরী নিজ বাড়িতে পৌঁছে প্রথমে তার মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনে কার্যক্রম সূচনা করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় নেতাকর্মীদের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হন মনিরুল হক চৌধুরী।
নেতাকর্মীদের উদ্দেশে মনিরুল চৌধুরী বলেন, ‘প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।