২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নবীনগরে শিপন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:০৫:০৪ অপরাহ্ন
নবীনগরে শিপন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিপন মিয়ার (৩০) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বড়িকান্দি গণি শাহ মাজার প্রাঙ্গণে এই বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে শিপন হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করে স্থানীয়রা।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

 
এলাকায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন।’

 

স্থানীয়রা জানায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গণি শাহ মাজার সংলগ্ন বাজারে স্থানীয় একটি হোটেলে গত শনিবার রাত ৯টার দিকে এলাকার কুখ্যাত ডাকাত মোন্নাফ মিয়া ওরফে মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া (৩০) আড্ডা দিচ্ছিলেন।

 
ওই সময় আচমকা একদল অস্ত্রধারী সন্ত্রাসী হোটেলটিতে গুলি করতে করতে ঢোকে। সে সময় শিপন মিয়া (৩০) এবং হোটেলের দুই কর্মচারী ইয়াছিন (২০) ও নূর আলম (১৮) গুলিবিদ্ধ হন। তাদের ঢাকায় প্রেরণ করা হলে ওই দিন ভোর রাতেই গুলিবিদ্ধ শিপন মিয়া ও পরদিন ইয়াছিন মারা যান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ