মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সংগঠনের সদস্য ছিল। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় সিনালোয়া রাজ্যের কর্তৃপক্ষের ওপর একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালালে এই ঘটনা ঘটে।
নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরের পরে ঘটা এ ঘটনায় ১৩ জন হামলাকারী নিহত হয়েছেন।
গার্সিয়া হারফুচ আরো বলেন, ‘চারজনকে আটক করা হয়েছে এবং কর্তৃপক্ষ অপহৃত নয়জনকে মুক্তি দিয়েছে। গত বছর সিনালোয়া কার্টেলের (মাদক পাচারকারী দল) বিভিন্ন উপদলের মধ্যে এবং কর্তৃপক্ষ এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করার সময় রাজ্যটি সহিংসতার এক ঢেউয়ের মুখোমুখি হয়েছে।’
এদিকে শনিবার (১ নভেম্বর) মেক্সিকোর সোনোরা অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী হারমোসিলোর কেন্দ্রে অবস্থিত একটি ওয়ালডো’স দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
মেক্সিকোর স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, বিস্ফোরণটি স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে। আশপাশের দোকানগুলো আগুন ছড়িয়ে পড়া রোধে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
সূত্র : রয়টার্স