২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান, ৬ মাস ধরে জ্বলছে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:২৬:৫৬ অপরাহ্ন
নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান, ৬ মাস ধরে জ্বলছে আগুন
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ছয় মাস ধরে অবিরাম এই গ্যাসের ধারায় জ্বলছে আগুন। সেই আগুন ব্যবহার করে স্থানীয় এক ইউপি সদস্যের পরিবারের রান্নার কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির পাশে মাটির নিচ থেকে অনবরত উঠছে গ্যাসের বুদবুদ।

আশপাশের লোকজন কৌতূহলবশত সেখানে ভিড় করছেন।

 
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মিজানুর রহমান কয়েক মাস আগে বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় পাইপ বসাতেই মাটির নিচ থেকে গ্যাসের প্রবাহ শুরু হয়। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে দেখা যায়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যাস ওঠা থামছে না। এরপর ওই গ্যাস পাইপলাইনে এনে রান্নায় ব্যবহার শুরু করেন তারা।

সরকারিভাবে পরীক্ষা করে দেখা হলে এটি গ্যাসের সম্ভাব্য উৎস হতে পারে। আর এমনটি হলে এটি হতে পারে পটুয়াখালীবাসীর জন্য এক বড় সৌভাগ্যের বিষয়।
ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন, ‘এ আগুনে ভাত, তরকারি রান্নাসহ পানি গরম করা, চাও তৈরি করেন। আসলে এটা কিভাবে হচ্ছে বা এটি সত্যিকারের গ্যাস কি না আমরা বুঝি না।

তবে আমরা একটু ভয়ও পাই, যদি এটা বিপজ্জনক হয়!’
প্রতিবেশী মনির মিয়া বলেন, ‘আমরা নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। ইউপি সদস্য মাঝে মাঝে আগুন ধরিয়ে দেখান। সত্যি এখানে গ্যাসের মজুদ থাকলে বিষয়টি পরীক্ষা করা জরুরি।’

ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘প্রায় ছয় মাস আগে গভীর নলকূপ বসানোর সময় পানি ওঠেনি এবং বুদবুদ শব্দ শুনেছিলাম। পরে দেখি গ্যাস বের হচ্ছে।

তখন আমি রান্নার কাজে ব্যবহার শুরু করি।’


 
বড়বিঘাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিঠু মৃধা বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছি। আসলে এখানে কী পরিমাণ গ্যাস আছে, তা পরীক্ষা করা দরকার।’

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান ঊর্মি বলেন, ‘আমি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জানার পর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। প্রাথমিকভাবে বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।’


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ