২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত কমপক্ষে ৭, আহত ১৫০

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০৩-১১-২০২৫ ১০:১৪:৫৭ পূর্বাহ্ন
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত কমপক্ষে ৭, আহত ১৫০

সোমবার ভোরে আফগানিস্তানের বৃহত্তম শহর মাজার-ই-শরিফে ৬.৩ মাত্রার ভূমিকম্পে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। উত্তর আফগানিস্তানের অন্যতম বৃহত্তম শহর বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছে। 

স্থানীয় সময় রবিবার রাত ১টার দিকে (২০:৩০ জিএমটি) সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং এর গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল)। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সতর্ক করে বলেছে, এই ভূমিকম্পে ‘বড় ধরনের প্রাণহানি’ ও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ আশঙ্কা রয়েছে।

 

 

এর আগে হাজি জায়েদ নামে ওই কর্মকর্তা এক পোস্টে জানান, ‘প্রদেশের বিভিন্ন জেলা থেকে সামান্য আহত ও হালকা ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বেশির ভাগ আঘাতের কারণ মানুষ আতঙ্কে উঁচু ভবন থেকে পড়ে যায়।’

এএফপি জানিয়েছে, প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষের বসবাস মাজার-ই-শরিফে। ভূমিকম্পের সময় বহু বাসিন্দা আতঙ্কে ঘর থেকে রাস্তায় ছুটে আসে।

 
বালখের তালেবান মুখপাত্র এক্সে আরো একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যায়, শহরের ঐতিহাসিক নীল মসজিদের চত্বরজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এই ধর্মীয় স্থাপনাটিকে প্রথম শিয়া ইমামের সমাধিস্থল বলে মনে করা হয়।

 

এটি এখন এক গুরুত্বপূর্ণ স্থান, যেখানে প্রতিবছর বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে আসে।

 
কাবুল পুলিশের তালেবান মুখপাত্র খালিদ জাদরান এক্সে লিখেছেন, ‘পুলিশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’ উল্লেখ্য, চলতি বছরের আগস্টের শেষের দিকে আফগানিস্তানের পার্বত্য পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 

সূত্র : রয়টার্স

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ