২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জেলা প্রশাসকের কার্যালয়ে অটোরিকশাচালকদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৫:৩৮:৪২ অপরাহ্ন
জেলা প্রশাসকের কার্যালয়ে অটোরিকশাচালকদের বিক্ষোভ

জামালপুরে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও মালিকরা।

রবিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে একটি মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। পরে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসলে ভাঙচুরের চেষ্টা করা হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 
এরপর বিক্ষোভকারীরা আবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

 

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, লাইসেন্স নবায়ন ফি কমানো, গাড়ির রং করার বাধ্যবাধকতা বাতিল, যানজট নিরসনে শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট স্থাপন, পৌর এলাকায় নতুন লাইসেন্স না দেওয়া এবং লাইসেন্সবিহীন কোনো অটোরিকশা চলতে না দেওয়ার দাবিতে তাঁরা সকাল থেকে ধর্মঘট পালন করেন এবং দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। 

নেতারা জানান, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা বিক্ষোভ শেষে জেলা প্রশাসক অটোরিকশা চালক-মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় দাবি মেনে নেওয়া হয়।

 

 

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা হাজী ফতে উল্লাহ হামেদী জানান, জেলা প্রশাসক অটোরিকশার লাইসেন্স নবায়ন ফি কমানো ও গাড়ির রং করার সিদ্ধান্ত বাতিলের আশ্বাস দিয়েছেন। তবে পৌরসভা এলাকার ভেতরে উপজেলার অটোরিকশাগুলো চলাচল করতে পারবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ