২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত, তবে গভীর সাগরে যেতে মানা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১০:২১:২৭ পূর্বাহ্ন
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত, তবে গভীর সাগরে যেতে মানা

ঘূর্ণিঝড় ‘মন্থা’ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করভে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্ব হতে পারে— এ অবস্থা দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে না করা হয়েছে। 

বুধবার সকালে আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

 
 

 

এতে আরো বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। 

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ