ইনিংসের ১৩তম ওভারে জোড়া আঘাত হেনে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করলেন তাসকিন আহমেদ। তবে শেষ ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৫ রানের সংগ্রহ এনে দিয়েছেন রোভম্যান পাওয়েল।
এক শ ম্যাচ খেলতে নামা পাওয়াল শেষ দিকে ঝড়ই তুললেন। ১৫৭.১৪ স্ট্রাইকরেটে খেলেছেন ৪৪ রানের অপরাজিত ইনিংস।
চতুর্থ উইকেটে শাই হোপের সঙ্গে ৮৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন পাওয়েল। ৪৬ বলের জুটিতে হোপ অবদান রেখেছেন ৩৫ রানের।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে মিতব্যয়ী বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিলেন নাসুম আহমেদ-তাসকিনরা। তার প্রমাণ পাওয়ার প্লেতে ক্যারিবিয়ানরা ৩৫ রানের বেশি তুলতে না পারা।
পরে দলীয় ৮২ রানে টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাসকিন। তার হ্যাটট্রিক না পাওয়ার মতো শেষে আর উইকেটের দেখাও পায়নি বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৮৩ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে ১৬৫ রানের লক্ষ্য এনে দিয়েছেন শাই হোপ ও রোভম্যান পাওয়েল।