২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের ২২ দিনের সফল অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:৫৪:৫৫ অপরাহ্ন
মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের ২২ দিনের সফল অভিযান
সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী ২২ দিনের বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

নৌ পুলিশ জানায়, দেশের মৎস্য সম্পদ সুরক্ষা এবং নদী পথে নিরাপত্তা নিশ্চিত করতে সারা বছর নিয়মিত তৎপরতার সাথে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান অভিযানের আগে সংশ্লিষ্ট ইউনিটসমূহকে নির্দেশনা দিয়ে মা ইলিশের প্রজনন মৌসুম রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জেলে ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার ও মতবিনিময়সভা আয়োজন করা হয়।
এরপর নদ-নদীতে নজরদারি বৃদ্ধি এবং নৌ-সীমার বিভিন্ন অঞ্চলে চিরুনি অভিযান চালানো হয়। নৌ পুলিশ অঞ্চলগুলোর নিয়মিত টহলের পাশাপাশি নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ আভিযানিক টিমও মাঠে সক্রিয় ভূমিকা রাখে।


 
অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। নৌ পুলিশ জানায়, ২২ দিনে ৬১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৮৩ মিটার জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। এছাড়া ৬২ হাজার ৬৪৪ কেজি ইলিশ মাছ উদ্ধার, ১ হাজার ২২১টি নৌযান জব্দ এবং ৩ হাজার ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬৭৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, ৫৩৪টি মামলা রুজু এবং ১ হাজার ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। উদ্ধার করা মাছ স্থানীয় দুঃস্থ, অসহায় মানুষ ও এতিমখানায় বিতরণ করা হয়।

নৌ পুলিশ আরো জানায়, আইন প্রয়োগের সময় বিভিন্ন স্থানে জেলেদের বাধার মুখে হামলার শিকার হতে হয়েছে পুলিশের সদস্যদের।

নৌ পুলিশ বলছে, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও আরো জোরালোভাবে চলবে।

এতে নদীতে মা ইলিশের প্রজনন বৃদ্ধি পাবে এবং দেশের ইলিশ সম্পদ টেকসইভাবে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ