বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন,জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এই সনদের আইনি ভিত্তি জরুরি। আগামী নভেম্বরেই গণভোটের মাধ্যমে এই ভিত্তি নিশ্চিত করতে হবে।’
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদে আমরা সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৮৪টি বিষয়ে একমত হয়েছি। এখন আরো কিছু বিষয় নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আগামী নির্বাচনকে স্বচ্ছ করতে হলে এই সনদই হবে ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ইতিবাচক পরিবর্তনের দিকে এগোচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, ছাত্রশিবির জেলা সভাপতি ইউসুফ ফকির, উপজেলা জামায়াতের নায়েবে আমির গাজী সাইফুল্লাহ, অফিস সম্পাদক শাহজালাল হোসেন, বি এম আলমগীর হোসেন, মাওলানা ফয়েজ উদ্দিন, শেখ বেলাল হোসেন, তৈয়বুর রহমান জোয়ার্দার প্রমুখ।