২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ৩৫

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২২-১০-২০২৫ ১০:৪৫:৫১ পূর্বাহ্ন
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ৩৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাজার রাজ্যে মঙ্গলবার একটি জ্বালানি ট্যাংকার উল্টে বিস্ফোরিত হয়েছে, যাতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) এই তথ্য জানিয়েছে।

এফআরএসসি’র নাইজার রাজ্যের সেক্টর কমান্ডার আইশাতু সাদু জানান, ট্যাংকারটি সড়কে উল্টে গেলে পেট্রোল ছড়িয়ে পড়ে এবং দুর্ঘটনার কিছু সময় পর তা আগুনে পুড়ে যায়। নিহতদের নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

এ ধরনের দুর্ঘটনা আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সাধারণ। সেখানে পাইপলাইন অবকাঠামোর অভাবে রাস্তা দিয়ে জ্বালানি পণ্য পরিবহন করা হয়। খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা সড়ক এবং পটহোলের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে, যার ফলে প্রতি বছর শত শত মানুষের প্রাণহানী ঘটে।

সূত্র : রয়টার্স



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ