রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সমানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদল সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আমীর হাসান জীবন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. শাকিল ও সাংগঠনিক সম্পাদক মুনাইম ইসলাম নাঈমসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ছাত্রদল বহু হত্যার শিকার হয়েছে।