২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২০-১০-২০২৫ ১২:৪৭:৫১ অপরাহ্ন
মীরসরাইয়ে ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি আটক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে। গতকাল রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় ১০২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

 

আটকরা হলেন- জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬)।

 

তারা ছাগলনাইয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা। আজ সোমবার (২০ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।

 

 

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে পাচারের সময় ১০২ পিস ভারতীয় শাড়িসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

 

সোমবার তাদের আদালতে পাঠানো হবে।’

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ