২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

গাজায় যাত্রীবাহী বাসে ইসরায়েলি হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৫৭:৫০ অপরাহ্ন
গাজায় যাত্রীবাহী বাসে ইসরায়েলি হামলা

দক্ষিণ গাজার জেইতুন এলাকার সালাহ আল-দিন সড়কে কুয়েত রাউন্ডআবাউটের পূর্বদিকে প্রায় ১০ জন যাত্রীবাহী একটি ছোট বাসে আর্টিলারি শেল দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার উদ্ধার সংস্থার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা। 

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, অন্তত একজন কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিভিল ডিফেন্স আরো জানায়, ‘অন্যদের ভাগ্য এখনো অজানা, কারণ ঘটনাস্থলটি অত্যন্ত বিপজ্জনক হওয়াইয় সেখানে পৌঁছনো সম্ভব হয়নি।

 
ঘটনাস্থলে পৌঁছনোর জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় চলছে।’

 

গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি হামলা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। ইসরায়েলি হামলায় প্রতিদিন ফিলিস্তিনিদের নিহতের খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া মিশরের সঙ্গে গাজার সীমান্তের রাফা ক্রসিং এখনও খুলে দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ