২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

উখিয়ায় পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৩:৫৫:০৯ অপরাহ্ন
উখিয়ায় পৃথক অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

উখিয়াস্থ ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল রহমতের বিল নামক স্থানে অবস্থান করে।

 

ওই সময় মায়ানমার হতে একজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাকে থামাতে সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারি দ্রুত দৌড়ে খালে ঝাঁপিয়ে পড়ে এবং খাল সাঁততে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরে টহলদল উক্ত স্থানে তল্লাশি করে লুঙ্গিতে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

 

 

পরবর্তীতে টহল দল একই স্থানে পুনরায় ওঁৎ পেতে থাকলে রাত পৌনে একটার দিকে আরো একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখলে টহল দল তাকে ধাওয়া করে।

 

চোরাকারবারি বিজিবি’র ধাওয়ায় দ্রুত খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মায়ানমারের দিকে চলে যায়। পরে ওই স্থানে তল্লাশি করে লাল রঙ্গের গামছায় মোড়ানো ২০ হাজার পিসসহ সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরো বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

’



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ