২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মোবাইলে চার্জ দেওয়াকে কেন্দ্র করে যুবককে হত্যার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৩:২০:৪০ অপরাহ্ন
মোবাইলে চার্জ দেওয়াকে কেন্দ্র করে যুবককে হত্যার অভিযোগ

মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের চরপাথালিয়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টার পরে এ ঘটনাটি ঘটে।

 

মৃতের নাম আল আমিন মোল্লা (২০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে এবং পেশায় গাড়িচালক।

 

 

 

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন স্থানীয় একটি গ্যারেজে গাড়ি মেরামতের সময় মোবাইল ফোনে চার্জ দেওয়াকে কেন্দ্র করে আল রাফি শেখের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে, কাজ শেষে রাত ১২টার দিকে বাড়ি ফেরার পথে আল রাফি শেখের নেতৃত্বে ৪-৫ জন যুবক তাকে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে, তাকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহআলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল রাফি শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ সময় হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তার আসামিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ