২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ ঐকমত্য কমিশনের

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১১:৫২:২০ পূর্বাহ্ন
খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ ঐকমত্য কমিশনের

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার এ আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

 
এদিকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকা বেগম খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র নিয়ে যাওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ