২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

১৩ হলের ফলাফল ঘোষণা, ভিপি-এজিএসে জয়ের পথে শিবির

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১০:৪৮:৩৩ পূর্বাহ্ন
১৩ হলের ফলাফল ঘোষণা, ভিপি-এজিএসে জয়ের পথে শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ১৩টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভোর ৬টা পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে ১৩টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।

 
এর মধ্যে ছাত্রীদের ছয়টি এবং ছাত্রদের ৫টি। এসব হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৯ হাজার ২৬৩ ভোট পেয়েছেন, অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট।

 

জিএস পদে ১১টি হলের ফলাফলে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৮ হাজার ২৩২ ভোট।

 
এই পদে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৪ হাজার ৩৩৪ ভোট।

 

এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির ৫ হাজার ৭৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪ হাজার ১৮১ ভোট।

এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়।

 
এরপর পর্যায়ক্রমে বেগম রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ছাত্রদের চারটি হলের ফল ঘোষণা করা হয়। হলগুলো হলো শেরে বাংলা ফজলুল হক হল, শাহ মখদুম হল, নবাব আব্দুল লতিফ হল এবং সৈয়দ আমীর আলী হল।

 

 
 
 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ