রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ১৩টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জিএস পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ভোর ৬টা পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে ১৩টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।
জিএস পদে ১১টি হলের ফলাফলে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৮ হাজার ২৩২ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির ৫ হাজার ৭৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৪ হাজার ১৮১ ভোট।
এর আগে রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের মাধ্যমে ফল ঘোষণা শুরু হয়।