২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ, জিপিএ ৫-এ ধস

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১২:০০:৪৩ অপরাহ্ন
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ, জিপিএ ৫-এ ধস

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এবারের পাসের হার মাত্র ৫৭.৪৯ শতাংশ। গত বছর ২০২৪ সালে যা ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।

 

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জিপিএ ৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাসের কলেজের সংখ্যা। ২০২৪ সালের এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। এ বছর ৮ হাজার ৩৫ জন কমে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন।

 

 

 

দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্র পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।

 

এদিকে, মোট ৬৬৬টি কলেজের মধ্যে শূন্য পাস কলেজের সংখ্যা ৪৩টি। যা গতবছর ছিল ২০টি। অর্থাৎ এবার শূন্য পাস ২৩টি কলেজ বেড়েছে।

 

 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ