ফরিদপুরের চরভদ্রাসনে ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার গোপালপুর ঘাট এলাকার পদ্মা নদীতে পরিচালিত অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সাড়ে ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ ইলিশ স্থানীয় মাদরাসাতে বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।